সালমান খানের ফাঁসি চাই! উত্তরপ্রদেশের মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ
January 15, 20265:42 pm
/indian-express-bangla/media/media_files/2025/12/27/salman-khan-1-2025-12-27-22-32-35.jpg?w=1280&resize=1280,720&ssl=1)
বলিউড সুপারস্টার সালমান খানকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তীব্র বিতর্কের জন্ম দিলেন উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রী ঠাকুর রঘুরাজ সিং। আলিগড় সফরে গিয়ে তিনি দাবি করেন, ভারতে থেকে জনপ্রিয়তা পেলেও সালমান পাকিস্তান ও বাংলাদেশকে সমর্থন করেন। মন্ত্রীর মতে, সালমান ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন এবং এই অপরাধে তাঁর ফাঁসি হওয়া উচিত।
এই উসকানিমূলক মন্তব্য ঘিরে বিনোদন ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষুব্ধ ভক্তরা একে ভিত্তিহীন অভিযোগ ও শিল্পীর সম্মানহানির চেষ্টা বলে দাবি করেছেন। এই স্পর্শকাতর বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি বা সালমান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।