বিরাটের জন্য ১৫ লাখি সোনার উপহার! রাজকোটে কিং কোহলির ভক্তের কাণ্ড দেখে থমকে যাবে চোখ

বিরাটের জন্য ১৫ লাখি সোনার উপহার! রাজকোটে কিং কোহলির ভক্তের কাণ্ড দেখে থমকে যাবে চোখ

রাজকোটে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ব্যাট হাতে বিরাট কোহলি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে বোল্ড হওয়ার আগে ২৯ বলে মাত্র ২৩ রান করেন তিনি। ব্যর্থ হয়েছে রোহিত-বিরাট জুটিও। তবে মাঠের পারফরম্যান্স ম্লান হলেও গ্যালারিতে কোহলিকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। সুরাট থেকে আসা এক অনুরাগী প্রিয় তারকার জন্য নিয়ে আসেন এক অবিশ্বাস্য উপহার, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে।

প্রিয় ‘কিং কোহলি’-র জন্য ওই সমর্থক ১৫ লাখ টাকা মূল্যের একটি বিশেষ আইফোন কভার তৈরি করে এনেছেন। সাধারণ কোনো কভার নয়, এটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এবং এর ওপর খোদাই করা রয়েছে বিরাটের ছবি। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এখন নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভক্তের দেওয়া এই মহার্ঘ্য উপহার। বিরাটের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে অবাক ক্রিকেট বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *