নিক-প্রিয়াঙ্কার গোপন ছুটির অদেখা ছবি ফাঁস! মালতির কাণ্ড দেখে মুগ্ধ নেটপাড়া
January 15, 20265:48 pm
/indian-express-bangla/media/media_files/2026/01/15/priyanka-chopra-2026-01-15-12-34-02.jpg?w=1280&resize=1280,720&ssl=1)
বলিউড দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সম্প্রতি কন্যা মালতি মেরিকে নিয়ে একান্তে সময় কাটালেন। বুধবার সমাজমাধ্যমে সেই পারিবারিক ছুটির একগুচ্ছ মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন নিক। প্রকৃতির মাঝে শান্ত সময় কাটানো থেকে শুরু করে সমুদ্রসৈকতে মালতির সাথে খুনসুটির এই ছবিগুলো এখন নেটদুনিয়ায় দারুণ ভাইরাল।
কখনও সুইমিং পুলে জলকেলি, আবার কখনও নিরিবিলি পরিবেশে মেয়ের সাথে খেলায় মত্ত এই তারকা দম্পতি। মালতি মেরির মিষ্টি উপস্থিতি প্রতিটি ছবিকে এক অন্য মাত্রা দিয়েছে। কাজের ব্যস্ততা সরিয়ে পরিবারের সাথে কাটানো এই বিশেষ মুহূর্তগুলো দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রিয় তারকাদের এমন ঘরোয়া অবতার নেটিজেনদের নজর কেড়েছে।