রেলে চাকরির সুবর্ণ সুযোগ: স্নাতক পাশে ৩১২ শূন্যপদে নিয়োগ, আজই করুন আবেদন!
January 15, 20265:58 pm

ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ড আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল বিভাগে ৩১২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ল্যাব সহকারী, জুনিয়র ট্রান্সলেটর ও পাবলিক প্রসিডিউটরসহ বিভিন্ন পদে ১৮ থেকে ৪৩ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ করলেই এই সুযোগ পাওয়া যাবে। শুরুতে বেতন মিলবে প্রায় ২০ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি সাধারণ ও ওবিসিদের জন্য ৪৫০ টাকা এবং অন্যদের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীদের লিখিত পরীক্ষা, দক্ষতা যাচাই এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। আবেদনের শেষ সময় ২৯ জানুয়ারি, তাই দেরি না করে দ্রুত ফর্ম পূরণ করুন।