উত্তাল ইরান, ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ তেহরান দূতাবাসের!
January 15, 20266:05 pm

ইরানের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার জরুরি পরামর্শ দিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস। বুধবার জারি করা নির্দেশিকায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের উপলব্ধ বাণিজ্যিক বিমানে দ্রুত ফেরার কথা বলা হয়েছে। একইসঙ্গে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভপ্রবণ এলাকা এড়িয়ে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি সহায়তার জন্য দূতাবাস একাধিক হেল্পলাইন নম্বর ও ই-মেইল প্রকাশ করেছে। ভারতীয়দের সবসময় পাসপোর্টসহ প্রয়োজনীয় নথি সাথে রাখতে এবং স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। যারা এখনও নাম নথিভুক্ত করেননি, তাদের দ্রুত অনলাইনে বা ভারতে থাকা পরিবারের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।