বিহারে বড় রাজনৈতিক ধামাকা! লালু-পুত্র তেজ প্রতাপের হাত ধরে কি বদলে যাচ্ছে সমীকরণ?
January 15, 20266:06 pm
.jpeg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
মকর সংক্রান্তির পুণ্যলগ্নে বিহারের রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত দিলেন তেজ প্রতাপ যাদব। বুধবার পটনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, জনশক্তি জনতা দল (জেজেডি) এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) খুব শীঘ্রই একীভূত হতে চলেছে। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে এই বিশেষ অনুষ্ঠানে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের উপস্থিতি বিহারের রাজনীতিতে এক নতুন সমীকরণের বার্তা দিচ্ছে।
পটনার বাসভবনে আয়োজিত জমজমাট ‘দই-চূড়া’ ভোজে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহাসহ একাধিক হেভিওয়েট নেতা। এই মিলন মেলা থেকেই তেজ প্রতাপ জানান, বাবার আশীর্বাদ নিয়ে তিনি খুব শীঘ্রই বিহার জুড়ে পদযাত্রা শুরু করবেন। তবে ছোট ভাই তেজস্বী যাদবের অনুপস্থিতি নিয়ে করা তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।