ফরাক্কার পর এবার রণক্ষেত্র চাকুলিয়া! বিডিও অফিসে তাণ্ডব, জখম আইসি
January 15, 20266:08 pm

মুর্শিদাবাদের ফরাক্কার রেশ কাটতে না কাটতেই এবার অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া। বৃহস্পতিবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে চাকুলিয়া বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় উত্তেজিত জনতা। প্রায় ৩০০ জনের একটি দল জোরপূর্বক দপ্তরে ঢুকে কম্পিউটারসহ লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি নষ্ট করে এবং নথিপত্রে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন চাকুলিয়া থানার আইসি। বর্তমানে ইসলামপুর পুলিশ জেলায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিডিও-র অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে কমিশনের কড়া নির্দেশ, কোনোভাবেই শুনানি কেন্দ্র বদল করা যাবে না এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।