সীমান্ত লাগোয়া বিয়েবাড়ি থেকেই কি ছড়ালো নিপা? কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

সীমান্ত লাগোয়া বিয়েবাড়ি থেকেই কি ছড়ালো নিপা? কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

নদিয়ার সীমান্ত লাগোয়া ঘুগরাগাছি গ্রামের এক বিয়েবাড়ি থেকে দুই নার্সের নিপা আক্রান্ত হওয়ার প্রাথমিক ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘এনজেওআরটি’। রিপোর্টে জানানো হয়েছে, গত ডিসেম্বরে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এক নার্স, যেখানে বাদুড়ের সংস্পর্শে আসা খেজুর রস বা গুড় থেকে সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। পরবর্তীতে সহকর্মীর সঙ্গে নাইট ডিউটি করার সময় দ্বিতীয় নার্সও ভাইরাসে সংক্রমিত হন বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে দুই আক্রান্তই বারাসাতের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসাধীন।

এই ঘটনায় রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়েছে এবং সংক্রমণ রুখতে দুই নার্সের সংস্পর্শে আসা ৮২ জনকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাতেও নতুন করে কয়েকজনের শরীরে উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইসিএমআর একটি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি বাস পাঠিয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এইমসে পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞ দলটি নিয়মিত ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *