সরকারি চিঠিতে আর নয় ‘Yours Sincerely’, বড়সড় নির্দেশ দিলেন রাজ্যপাল বোস

সরকারি চিঠিতে আর নয় ‘Yours Sincerely’, বড়সড় নির্দেশ দিলেন রাজ্যপাল বোস

রাজ্যপাল সিভি আনন্দ বোস সরকারি চিঠিপত্রে প্রথাগত ‘Yours Sincerely’-র বদলে এখন থেকে ‘বন্দে মাতরম’ ব্যবহারের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী এই সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা এবং এর সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতেই এই পদক্ষেপ। রাজভবনের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে এই ঘোষণাটি করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজ্যপাল সমাজের প্রতিটি স্তরের মানুষকে দৈনন্দিন কার্যকলাপে সম্ভাব্য সব উপায়ে এই গানটির সম্মান রক্ষার আহ্বান জানিয়েছেন। দাপ্তরিক কাজে এই পরিবর্তন প্রশাসনিক স্তরে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *