মুম্বইয়ের মসনদ কার দখলে? মহারাষ্ট্রের হাইভোল্টেজ পৌর নির্বাচনে আজ অগ্নিপরীক্ষা!

মুম্বইয়ের মসনদ কার দখলে? মহারাষ্ট্রের হাইভোল্টেজ পৌর নির্বাচনে আজ অগ্নিপরীক্ষা!

২০১৭ সালের দীর্ঘ বিরতির পর আজ মুম্বইসহ মহারাষ্ট্রের ২৯টি পৌর নিগমের হাইভোল্টেজ নির্বাচন শুরু হয়েছে। বিশেষ করে এশিয়ার ধনী নগর প্রশাসন বিএমসি-র দখল নিতে রাজ ও উদ্ধব ঠাকরের পুনর্মিলন বনাম একনাথ শিন্ডের অস্তিত্ব রক্ষার লড়াই এক অন্য মাত্রা যোগ করেছে। সকাল ৭:৩০ থেকে শুরু হওয়া এই ভোটে ৮৯৩টি ওয়ার্ডে হাজারো প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে।

মারাঠি আবেগ বনাম বিজেপির জয়রথের এই লড়াইয়ে মহাজোটের সমীকরণও বদলে গেছে। বিজেপি ও শিন্ডে শিবির একযোগে লড়লেও পুণেসহ বিভিন্ন এলাকায় নিজেদের আধিপত্য ফেরাতে এককভাবে লড়ছে অজিত পওয়ারের এনসিপি। বিকেল ৫:৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং আগামী ১৬ জানুয়ারি গণনার মাধ্যমে স্পষ্ট হবে কার হাতে থাকছে মরাঠা রাজনীতির ক্ষমতার চাবিকাঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *