আবারও উত্তপ্ত সিঙ্গুর: মোদীর সভার জমি নিয়ে কৃষকদের তীব্র প্রতিবাদ!
January 15, 20266:18 pm

টাটা মোটরসের পর এবার প্রধানমন্ত্রীর সভা ঘিরে নতুন করে জমি বিতর্কে সিঙ্গুর। সিংহের ভেড়ি ও গোপালনগর মৌজার কৃষকদের অভিযোগ, তাদের কোনো অনুমতি ছাড়াই জোরপূর্বক জমি দখল করে আগামী রবিবারের জনসভার প্রস্তুতি চলছে। এ নিয়ে বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করে তীব্র আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট জমির মালিকেরা।
রাজনৈতিক পারদ চড়িয়ে তৃণমূল বিধায়ক বেচারাম মান্না নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুললেও বিজেপি সব দায় প্রশাসনের ওপর ছেড়েছে। তাদের দাবি, সরকারি অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন সব অনুমতি দিয়েছে। সাড়ে ১৭ বছর আগে ন্যানো কারখানা সরানো সেই ‘টাটার মাঠে’ মোদীর সভাকে কেন্দ্র করে কৃষকদের এই অনীহা ফের পুরনো স্মৃতি উসকে দিচ্ছে।