ভোটার তালিকায় নাম তুলতে লাগবে না মাধ্যমিকের অ্যাডমিট! কমিশনের কড়া নির্দেশে হইচই
January 15, 20266:20 pm

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে চিঠি দিয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে, বয়সের প্রমাণ বা বৈধ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর গ্রহণ করা হবে না। সিইও দফতর থেকে এই কার্ডকে বৈধতা দেওয়ার প্রস্তাব পাঠানো হলেও, দিল্লির সদর দফতর তা সরাসরি খারিজ করে দিয়েছে।
বর্তমানে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের জন্য আধার কার্ড, পাসপোর্ট এবং জন্ম শংসাপত্রসহ মোট ১৩টি নির্দিষ্ট নথিকে মান্যতা দিয়েছে কমিশন। খসড়া তালিকায় তথ্যগত অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। সেই সময় মাধ্যমিকের অ্যাডমিটের বদলে কমিশন নির্ধারিত অন্য যে কোনও একটি প্রমাণপত্র পেশ করা বাধ্যতামূলক। সঠিক নথি যাচাইয়ের মাধ্যমেই এবার চূড়ান্ত তালিকা তৈরি হবে।