নাম শুনেই আঁতকে উঠবেন! তবুও চিনে কেন হু হু করে বাড়ছে এই অ্যাপের জনপ্রিয়তা?

নাম শুনেই আঁতকে উঠবেন! তবুও চিনে কেন হু হু করে বাড়ছে এই অ্যাপের জনপ্রিয়তা?

চিনে বর্তমানে সবথেকে জনপ্রিয় পেইড অ্যাপ হিসেবে জায়গা করে নিয়েছে রহস্যময় নামের অ্যাপ্লিকেশন ‘আর ইউ ডেড’। শুরুতে কোনো হরর ছবির নাম মনে হলেও, একাকীত্বে ভোগা মানুষের সুরক্ষায় এটি এখন বিশেষ ভরসা। ২০৩০ সালের মধ্যে চিনে একাকী বসবাসকারীর সংখ্যা ২০০ মিলিয়নে পৌঁছানোর আশঙ্কার মাঝেই এই অ্যাপটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র ৭৫ টাকার বিনিময়ে গ্রাহকরা পাচ্ছেন মানসিক শান্তি।

এই অ্যাপটির কাজ অত্যন্ত সহজ; প্রতি দু’দিন অন্তর ব্যবহারকারীকে একটি বাটনে ক্লিক করে নিশ্চিত করতে হয় যে তিনি সুস্থ আছেন। যদি নির্দিষ্ট সময়ে কেউ সাড়া না দেন, তবে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিচিতদের কাছে সতর্কবার্তা পাঠিয়ে দেয়। কোনো জটিল ট্র্যাকিং ছাড়াই বয়স্ক এবং একাকী থাকা মানুষের জীবন বাঁচাতে এই ডিজিটাল উদ্যোগটি চিনে এখন আলোচনার শীর্ষে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *