ইরানে অস্থিরতা: কৌশলগত ও অর্থনৈতিক ঝুঁকিতে ভারতের ভবিষ্যৎ

ইরানে অস্থিরতা: কৌশলগত ও অর্থনৈতিক ঝুঁকিতে ভারতের ভবিষ্যৎ

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও ইরানে মার্কিন আক্রমণের আশঙ্কায় গভীর সংকটে ভারত। মূলত চাবাহার বন্দরকে কেন্দ্র করে তৈরি হওয়া ভারতের কৌশলগত ও বাণিজ্যিক করিডোর এখন চরম হুমকির মুখে। আফগানিস্তান ও মধ্য এশিয়ায় প্রবেশের বিকল্প পথ হিসেবে তেহরান ছিল দিল্লির প্রধান ভরসা, যা বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে পড়েছে।

প্রতিবেশী বাংলাদেশে অস্থিরতা এবং পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে ইরানের এই সংকট ভারতের পররাষ্ট্রনীতিতে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, ইরানে শাসন পরিবর্তন বা দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তারের পথ রুদ্ধ করতে পারে। ফলে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে নয়াদিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *