সরস্বতী পুজোয় বড় স্বস্তি! পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্সের তারিখ, জানুন নয়া সূচি

সরস্বতী পুজো ও নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৩ জানুয়ারির জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ওই দিন বাংলায় সরকারি ছুটি থাকায় পরীক্ষার্থীদের পক্ষ থেকে অসংখ্য আবেদন জমা পড়েছিল। কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের পর এনটিএ জানিয়েছে, ২৩ জানুয়ারির পরিবর্তে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পূর্বনির্ধারিত অন্য কোনো তারিখে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে।
এনটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, বিই ও বিটেক কোর্সের প্রথম সেশনের পরীক্ষা ২১ থেকে ২৯ জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে। সূচি পরিবর্তনের বিষয়ে কোনো জিজ্ঞাস্য থাকলে পরীক্ষার্থীরা সরাসরি হেল্পডেস্ক নম্বর ০১১-৪০৭৫৯০০০ অথবা নির্দিষ্ট ইমেল আইডিতে যোগাযোগ করতে পারবেন। রাজ্যের দাবি মেনে পরীক্ষার দিন পুনর্নির্ধারণের এই সিদ্ধান্তে স্বস্তিতে পশ্চিমবঙ্গসহ সংশ্লিষ্ট অঞ্চলের কয়েক হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।