বিডিও অফিসে হামলা ও নথিপত্র ভাঙচুর! মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক

বিডিও অফিসে হামলা ও নথিপত্র ভাঙচুর! মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ফারাক্কার পর এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিডিও অফিসে নজিরবিহীন হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এসআইআর-এর কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে।

চাকুলিয়ার ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলবের পাশাপাশি অবিলম্বে এফআইআর ও গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন। এসআইআর সংক্রান্ত শুনানি ও নাম বাদ পড়া নিয়ে বিভ্রান্তিকর প্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে অতিরিক্ত ১৫০০ এইআরও নিয়োগ করা হয়েছে। সরকারি নথিপত্র তছনছ করার ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *