বেলুড় মঠে সন্ন্যাসীদের ‘অপমান’? ভোটের নথির লাইনে প্রবীণ মহারাজদের দেখে তুঙ্গে রাজনৈতিক তরজা

বেলুড় মঠে সন্ন্যাসীদের ‘অপমান’? ভোটের নথির লাইনে প্রবীণ মহারাজদের দেখে তুঙ্গে রাজনৈতিক তরজা

মুখে হিন্দুত্বের বুলি থাকলেও বাস্তবে সনাতনী আধ্যাত্মিক চেতনাকে বিজেপি আঘাত করছে বলে সরব হয়েছে তৃণমূল। সম্প্রতি বেলুড় মঠে ভোটার তালিকায় নাম সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানিতে ৯০ জন সন্ন্যাসীকে লাইনে দাঁড় করানো হয়। ঘরবাড়ি ত্যাগী এই সন্ন্যাসীদের পরিচয় ও পিতামাতার নাম নিয়ে নির্বাচন কমিশনের কড়াকড়িকে ত্যাগের আদর্শের অবমাননা হিসেবে দেখছে শাসকদল। তাদের দাবি, গেরুয়া বসনের মর্যাদা রক্ষায় ব্যর্থ গেরুয়া শিবির ও তাদের নিয়ন্ত্রিত কমিশন।

রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়ম অনুযায়ী সন্ন্যাসীরা পূর্বাশ্রমের পরিচয় ত্যাগ করেন। ফলে ভোটার তালিকায় নাম বা পরিচয়পত্র নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। বুধবার অনেক প্রবীণ মহারাজ হুইলচেয়ারে করে শুনানিতে অংশ নিতে বাধ্য হন। যদিও বিবেকানন্দের আদর্শ মেনে তাঁরা রাজনৈতিক কর্মকাণ্ড বা ভোটদান থেকে বিরত থাকেন, তবুও পরিচয় সংকটের আশঙ্কায় তাঁদের এই প্রক্রিয়ায় শামিল হতে হয়। এই ঘটনায় কমিশনের ‘দ্বিচারিতা’ নিয়ে নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *