মমতাকে আসাম্মান! ভরা আদালতে ইডির আইনজীবীকে কড়া ভাষায় শিষ্টাচার শেখালেন মেনকা

মমতাকে অসম্মান! ভরা আদালতে ইডির আইনজীবীকে কড়া ভাষায় শিষ্টাচার শেখালেন মেনকা

কলকাতা হাইকোর্টে ভার্চুয়াল শুনানির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে সম্বোধন ও ‘অশোভন’ মন্তব্য করেন ইডির আইনজীবী এসভি রাজু। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান রাজ্য সরকারের আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি ক্ষোভ উগরে দিয়ে রাজুকে মনে করিয়ে দেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবারের মুখ্যমন্ত্রী এবং তাঁর পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রাপ্য।

পাল্টা জবাবে রাজু মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে মেনকা গুরুস্বামীর এই নির্ভীক ও দৃড়চেতা মনোভাব ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের পাশাপাশি কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত্রেও তাঁর এই সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। পেশাদারিত্ব ও শিষ্টাচারের এই লড়াই এখন আইনি মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *