বাজেটে জোড়া ধামাকা! পিএফ ও ক্রিপ্টো মুদ্রায় কি মিলবে বড় কর ছাড়?
January 15, 20267:12 pm

আসন্ন ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে প্রভিডেন্ট ফান্ড ও ক্রিপ্টো মুদ্রায় বড় ধরনের কর ছাড়ের প্রত্যাশা করছে আমজনতা। বিশেষ করে পিএফ সুদের আয়কর মুক্ত সীমা বৃদ্ধি এবং ক্রিপ্টো বিনিয়োগে করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার দাবি জোরালো হচ্ছে।
আর্থিক বিশ্লেষকদের মতে, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও ইপিএফও-তে কর অপসারণের সিদ্ধান্ত এলে উপকৃত হবেন কোটি কোটি শ্রমিক। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ক্রিপ্টো বাজারে জোয়ার আসায় বিনিয়োগকারীরা এখন নির্মলা সীতারমণের ঘোষণার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন।