ঘনিয়ে আসছে যুদ্ধ? ইরানের দিকে ধেয়ে আসছে বিশাল মার্কিন নৌবহর

ঘনিয়ে আসছে যুদ্ধ? ইরানের দিকে ধেয়ে আসছে বিশাল মার্কিন নৌবহর

দক্ষিণ চিন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে ৭৫০০ সেনাসমৃদ্ধ শক্তিশালী মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। তেহরানের আকাশসীমা বন্ধ এবং ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই পেন্টাগনের এই পদক্ষেপ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী এক সপ্তাহের মধ্যেই এই বিশাল বাহিনী ইরান সংলগ্ন জলসীমায় পৌঁছে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এতে এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন ও যুদ্ধবিমান সজ্জিত এই নৌবহর যেকোনো দেশের নৌসেনাকে একাই মোকাবিলা করতে সক্ষম। পালটা আঘাত হানতে তেহরানও নিজেদের রণকৌশল সাজাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *