বিপজ্জনক ইরানে আটকে ১০ হাজার ভারতীয়, কালই কি উদ্ধার অভিযান? কেন্দ্রের মাস্টারপ্ল্যান ফাঁস!

ইরানের চরম অশান্ত পরিস্থিতির মাঝে আটকে পড়া প্রায় ১০ হাজার ভারতীয়কে নিরাপদে ফেরাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সে দেশে চলমান সরকার বিরোধী আন্দোলন ও আকাশপথ সংক্রান্ত জটিলতায় উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী ও পর্যটকদের নিয়ে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্ধার অভিযানের পরিকল্পনা করা হয়েছে, যেখানে সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবারই প্রথম দফার নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জোরালো সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই তেহরানের ভারতীয় দূতাবাস শিক্ষার্থীদের প্রয়োজনীয় নথি গুছিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় তথ্য সংগ্রহে কিছুটা বেগ পেতে হলেও, দুই দেশের উচ্চপর্যায়ের অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। বাণিজ্যিক বিমান বা বিশেষ ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই এখন নয়াদিল্লির অগ্রাধিকার। সরকারের এই তৎপরতায় আশার আলো দেখছেন উৎকণ্ঠায় থাকা কয়েক হাজার পরিবার।