৫০০ বছরের ইতিহাস ও ৫০ কেজির মাছ! কেষ্টপুরের এই মেলায় কেন ছুটছে মানুষ?
January 15, 20266:57 pm

ঐতিহ্যবাহী কেষ্টপুরের মাছের মেলা এবার ৫১৯ বছরে পা দিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর স্মৃতিবিজড়িত এই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ৫০ কেজি ওজনের বিশাল শঙ্কর এবং ৩৫ কেজির কাতলা মাছ। এছাড়া বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা ইলিশ, ভেটকি ও বিশালকায় চিতল মাছের পসরা সাজিয়ে বসেন।
মেলার সূচনার নেপথ্যে রয়েছে রঘুনাথ দাসের গৃহপ্রত্যাবর্তনের এক অলৌকিক ইতিহাস। ১লা মাঘ উপলক্ষে আয়োজিত এই মেলায় দূর-দূরান্তের ক্রেতারা ভিড় জমান। মাছ কেনা ছাড়াও দর্শনার্থীরা রাধাগোবিন্দ মন্দিরে পূজা দেন এবং পাশের আমবাগানে বনভোজনের আনন্দে মেতে ওঠেন। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় আবেগ মিশে এই মেলাটি এক অনন্য উৎসবে পরিণত হয়েছে।