এসআইআর শুনানিতে বাতিল মাধ্যমিকের অ্যাডমিট, কড়া সিদ্ধান্ত কমিশনের

এসআইআর শুনানিতে বাতিল মাধ্যমিকের অ্যাডমিট, কড়া সিদ্ধান্ত কমিশনের

বাংলার এসআইআর (SIR) সংশোধন প্রক্রিয়ায় বড় ধাক্কা। এবার থেকে শুনানির ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে আর গ্রহণ করা হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এর ফলে ভোটার তালিকায় নাম থাকা একাংশের শুনানিতে নতুন জটিলতা তৈরি হলো।

কমিশন নির্ধারিত ১৩টি নির্দিষ্ট নথির মাধ্যমেই এখন থেকে পরিচয় যাচাই করতে হবে। যার মধ্যে রয়েছে আধার কার্ড, জন্ম শংসাপত্র, পাসপোর্ট এবং সরকারি পরিচয়পত্রের মতো নথি। খসড়া ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি থাকা ব্যক্তিদের শুনানির সময় এই অনুমোদিত নথিগুলোর যেকোনো একটি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কমিশনের এই কড়া অবস্থানে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *