সরস্বতী পূজা ও নেতাজির জন্মদিন: মুখ্যমন্ত্রীর প্রতিবাদে বদলাল জয়েন্ট এন্ট্রান্সের তারিখ
January 15, 20267:12 pm

কেন্দ্রীয় সরকারের ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এবং সরস্বতী পূজা থাকায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপের পর পিছু হটে পরীক্ষার তারিখ পরিবর্তন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
তৃণমূল ও বামেদের পক্ষ থেকে কেন্দ্রকে বাঙালি-বিদ্বেষী বলে কটাক্ষ করা হলেও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। শেষ পর্যন্ত দাবি মানা হওয়ায় স্বস্তিতে রাজ্যের পরীক্ষার্থীরা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দিনটি উদযাপনের সুযোগ দেওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেছেন।