ভোটার তালিকায় নাম তোলা নিয়ে কমিশনের বড় ঘোষণা, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কি এখন বাতিল?

ভোটার তালিকায় নাম তোলা নিয়ে কমিশনের বড় ঘোষণা, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কি এখন বাতিল?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা খেলেন সাধারণ মানুষ। জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির অ্যাডমিট কার্ড আর বৈধ নথি হিসেবে গণ্য হবে না। দিল্লির নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ফলে নথিপত্র নিয়ে ভোটারদের হয়রানি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণের আবেদন জানালেও কেন্দ্র তা সরাসরি নাকচ করে দিয়েছে। ইতিপূর্বে বহু মানুষ শুনানিতে এই নথি জমা দিয়েছেন এবং বিএলও-রা তা গ্রহণও করেছেন। কমিশনের এই আকস্মিক ‘ফতোয়া’র ফলে যারা ইতিমধ্যে অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, তাদের নাগরিকত্ব বা ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি এখন অনিশ্চয়তার মুখে। ২৬-এর নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম সংশোধনের এই জটিলতায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *