কেন ২ বছর পর হঠাত্ তল্লাশি? সুপ্রিম কোর্টে ইডি-র অভিযান নিয়ে তোপ মমতার আইনজীবীর
January 15, 20267:23 pm

আইপ্যাক কাণ্ডে ইডি-র ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিধানসভা ভোটের আগে কেন এই তল্লাশি, তা নিয়ে তিনি গভীর সন্দেহ প্রকাশ করেন। কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতার পিছনে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে শীর্ষ আদালতে দাবি করেন সিব্বল।
অন্যদিকে, পাল্টা অভিযোগে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কয়লা পাচারের ২৭৪২ কোটি টাকার হদিশ পেতেই এই অভিযান। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে তদন্তে বাধা দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে। ইডি এই ঘটনায় রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও এফআইআর-এর আবেদন জানিয়েছে।