মুহূর্তেই মুছে যাচ্ছে ভোটের কালি? রাজ ও উদ্ধবের বিস্ফোরক অভিযোগে তোলপাড় মহারাষ্ট্র!
January 15, 20267:25 pm

মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনে আঙুলের অমোচনীয় কালির মান নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে। এমএনএস প্রধান রাজ ঠাকরের দাবি, প্রচলিত কালির বদলে ব্যবহৃত পেনের কালি স্যানিটাইজার দিলেই মুছে যাচ্ছে, যা কারচুপির সুযোগ করে দিচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি একে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন।
শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরেও একই সুরে উদ্বেগ প্রকাশ করে জানান, বহু ভোটার কালি মুছে যাওয়া এবং তালিকা থেকে নাম উধাও হওয়ার অভিযোগ করেছেন। ২৯টি পৌরনিগমের এই হাইভোল্টেজ নির্বাচনে দীর্ঘ সময় পর দুই ভাই একজোট হয়ে লড়াই করছেন। রাজ্যজুড়ে ৩৯,০৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ চললেও এই কালি বিতর্ক এখন রাজনৈতিক মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।