এবার রাজনীতিতে শুভেন্দুর ভাইপো!

এবার রাজনীতিতে শুভেন্দুর ভাইপো!

নন্দীগ্রামের রাজনৈতিক ময়দানে নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। বুধবার স্থানীয় গাংড়াচরের মন্দিরে মকর সংক্রান্তির পুজো শেষে শুভেন্দুর প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দিতে দেখা যায় তাঁকে। জনসমক্ষে দেবদীপের এই সক্রিয় অংশগ্রহণকে তাঁর ‘রাজনৈতিক হাতেখড়ি’ হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের খাসতালুকে ভাইপোকে সামনের সারিতে এনে শুভেন্দু অধিকারী ভবিষ্যতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিলেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়টিকে সম্পূর্ণ অরাজনৈতিক বলে দাবি করা হয়েছে। তাদের মতে, প্রসাদ বিতরণের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে অধিকারী পরিবারের এই তরুণ সদস্যের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *