খুশির খবর! সরাসরি ট্রেনেই জয়রামবাটি; বাঁকুড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় ঘোষণা মোদীর

খুশির খবর! সরাসরি ট্রেনেই জয়রামবাটি; বাঁকুড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় ঘোষণা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে ময়নাপুর-জয়রামবাটি নতুন রেললাইন। তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের অংশ হিসেবে এই ১৫ কিমি পথে যাতায়াত শুরু হলে বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে সরাসরি মেমু ট্রেন পরিষেবা চালু হবে। উদ্বোধনের দিন বিশেষ মেমু স্পেশাল ট্রেনটি দুপুর ৩টেয় জয়রামবাটি থেকে ছেড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে বাঁকুড়া পৌঁছাবে। পথে বিষ্ণুপুর ও ময়নাপুরসহ মোট ৮টি স্টেশনে স্টপেজ দেবে এই ট্রেন।

নতুন এই রেলপথের ফলে মা সারদার জন্মভূমি জয়রামবাটি ও কামারপুকুরে যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। এতে স্থানীয় অর্থনীতির উন্নতির পাশাপাশি ধর্মীয় পর্যটনেও বড়সড় জোয়ার আসবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। এছাড়া এই অনুষ্ঠানে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এবং শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেসসহ একগুচ্ছ নতুন ট্রেনেরও শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী, যা রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *