মমতার চিঠিতেই কাজ? ‘রিসিভ কপি’ বিতর্কে এবার বড় পদক্ষেপ রাজ্যের সিইও দফতরের!

মমতার চিঠিতেই কাজ? ‘রিসিভ কপি’ বিতর্কে এবার বড় পদক্ষেপ রাজ্যের সিইও দফতরের!

ভোটারদের শুনানি পর্বে ‘রিসিভ কপি’ না দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর অবশেষে নড়েচড়ে বসল রাজ্যের সিইও দফতর। বুধবার তৃণমূলের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেওয়ার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সুপারিশ পাঠানো হচ্ছে। ভোটাররা নথির অতিরিক্ত কপি সঙ্গে রাখলে তা ‘রিসিভ কপি’ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়ার উদ্যোগ নিচ্ছে কলকাতার দফতর।

তবে এই প্রস্তাব কার্যকর হওয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সিইও স্পষ্ট করেছেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সম্পূর্ণভাবে দিল্লির সবুজ সংকেতের ওপর। বর্তমানে বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চললেও জাতীয় নির্বাচন কমিশন এই সুপারিশ মেনে নেবে কি না, তা নিয়ে কোনও গ্যারান্টি নেই। ফলে বিষয়টি এখন পুরোপুরি দিল্লির কোর্টে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *