ফাঁস হলো বড় চক্রান্ত! ২০১৬ প্যানেল বাতিলের নেপথ্যে কি নন্দীগ্রামের সেই ‘দাগি’ প্রার্থী?

২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল নিয়ে এবার বিস্ফোরক দাবি তুলল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেছেন, যে লক্ষ্মী টুঙ্গোর মামলার ভিত্তিতে কয়েক হাজার শিক্ষকের চাকরি গেল, সিবিআই-এর তালিকায় তিনি নিজেই একজন ‘দাগি’ প্রার্থী। নন্দীগ্রামের বাসিন্দা ওই প্রার্থীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কুণাল দাবি করেন, অযোগ্যদের ব্যবহার করে যোগ্যদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
এই ঘটনায় বাম ও বিজেপি-র মধ্যে গভীর ‘সেটিং’ বা আঁতাতের অভিযোগ এনেছেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বিজেপি কি নন্দীগ্রাম থেকে দাগি প্রার্থীদের এনে বামেদের হাতে তুলে দিচ্ছে মামলা করার জন্য? গোটা প্রক্রিয়ায় বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি আদালতকে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান। একইসঙ্গে এই চক্রান্তের নেপথ্যে থাকা কুশীলবদের মুখোশ খুলে দিতে সবিস্তার তদন্তের দাবিও তুলেছেন তিনি।