ইডিকে নিয়ে বিস্ফোরক অভিষেক, সুপ্রিম কোর্টে এবার পালটা দিতে বড় পদক্ষেপ তৃণমূলের

ইডিকে নিয়ে বিস্ফোরক অভিষেক, সুপ্রিম কোর্টে এবার পালটা দিতে বড় পদক্ষেপ তৃণমূলের

আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করেছে বলে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি পালটা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেকের দাবি, ইডি ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছে। এই বিষয়ে শীঘ্রই তৃণমূলের পক্ষ থেকে নতুন তথ্য আদালতে পেশ করা হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, ইডির রেড সংক্রান্ত কিছু চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে রয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার পথেও হাঁটতে পারে দল। ইডির ‘পাঞ্চনামা’ খতিয়ে দেখার পরামর্শ দিয়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে, সত্য সামনে এলে তদন্তকারীরা পালানোর পথ পাবে না। হাইকোর্ট এড়িয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার তৎপরতা নিয়েও ইডির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *