বিদায় নিচ্ছে শীত! হু হু করে বাড়ছে পারদ, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট

বিদায় নিচ্ছে শীত! হু হু করে বাড়ছে পারদ, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট

উত্তর-পশ্চিম ভারতের ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

দীর্ঘ ২২ দিন পর শীতের দাপট কমলেও আগামী রবিবার পর্যন্ত নদীয়া ও মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে। ১৯ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে, যা শীত বিদায়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আপাতত ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়লে গরম অনুভূত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *