পাকিস্তানি বাহিনীকে হটিয়ে খারান শহরের দখল নিল বালুচ যোদ্ধারা

পাকিস্তানি বাহিনীকে হটিয়ে খারান শহরের দখল নিল বালুচ যোদ্ধারা

বেলুচিস্তানের খারান জেলায় অতর্কিত হামলা চালিয়ে থানা ও ব্যাংকসহ বিভিন্ন সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বালুচ যোদ্ধারা। অভিযানের সময় পাকিস্তানি বাহিনীর সাথে প্রচণ্ড সংঘর্ষে এক লেফটেন্যান্ট কর্নেল ও মেজরসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা গুরুত্বর আহত হয়েছেন। যোদ্ধারা থানার রেকর্ড পুড়িয়ে বন্দীদের মুক্ত করে এলাকা ছাড়ে।

দিনের আলোতে পরিচালিত এই সুশৃঙ্খল হামলা পাকিস্তান রাষ্ট্রের কর্তৃত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ব্যাপক সেনা উপস্থিতি সত্ত্বেও যোদ্ধাদের এমন সফল অভিযান ও নিরাপদে প্রস্থান গোয়েন্দা ব্যর্থতা এবং প্রশাসনের দুর্বলতাকেই স্পষ্ট করে তুলছে। এই ঘটনায় পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *