ট্রাম্পের হুমকি উপেক্ষা: গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনার চ্যালেঞ্জ
January 16, 20268:21 am

ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি অগ্রাহ্য করেই গ্রিনল্যান্ডে পা রাখল ইউরোপীয় দেশগুলোর যৌথ বাহিনী। জাতীয় নিরাপত্তার খাতিরে আমেরিকা গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকি দিলেও ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। মূলত আর্কটিক অঞ্চলে আমেরিকার একাধিপত্য রুখতেই ন্যাটোর এই বিশেষ উদ্যোগ।
বৃহস্পতিবার থেকে গ্রিনল্যান্ডে সেনা পৌঁছানোর পর হোয়াইট হাউস ফের নিজেদের লক্ষ্য স্পষ্ট করেছে। মার্কিন মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের সিদ্ধান্ত থেকে একচুলও নড়বেন না। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার কথা থাকলেও ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলো সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।