তালেবানের শীর্ষে গৃহযুদ্ধ? আখুন্দজাদার নির্দেশ অমান্য করে বিদ্রোহ কাবুলে

তালেবানের শীর্ষে গৃহযুদ্ধ? আখুন্দজাদার নির্দেশ অমান্য করে বিদ্রোহ কাবুলে

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নিরঙ্কুশ ক্ষমতা চ্যালেঞ্জের মুখে। কান্দাহারের কট্টরপন্থী গোষ্ঠীর সঙ্গে কাবুলের মধ্যপন্থী মন্ত্রীদের আদর্শিক লড়াই তীব্র হয়েছে। সম্প্রতি নেতার দেওয়া ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধের নির্দেশ সরাসরি অমান্য করে পুনরায় সংযোগ চালু করে দেয় কাবুল গোষ্ঠী।

ফাঁস হওয়া অডিও বার্তায় আখুন্দজাদা অভ্যন্তরীণ কোন্দলে আমিরাত ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। মেয়েদের শিক্ষা ও বিশ্ব রাজনীতির সঙ্গে যুক্ত থাকার প্রশ্নে এখন দুই ভাগে বিভক্ত তালেবান। বিশেষজ্ঞ ও অভ্যন্তরীণ সূত্রগুলো এই অবাধ্যতাকে বড় ধরনের বিদ্রোহ হিসেবে দেখছে, যা গোষ্ঠীটির ডিএনএ-তে থাকা ‘আনুগত্য’ নীতিকে তছনছ করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *