আজকের সেরা খবর: মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে অভিষেকের ‘রণসংকল্প’, নজর রাখুন সব খবরে

আজকের সেরা খবর: মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে অভিষেকের ‘রণসংকল্প’, নজর রাখুন সব খবরে

নিউটাউনের পর আজ উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। অন্যদিকে, মেদিনীপুর কলেজিয়েট মাঠে ‘রণসংকল্প সভা’য় বিশেষ বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনভর নজর থাকবে পশ্চিম মেদিনীপুরের এই সাংগঠনিক জমায়েতের ওপর।

ক্রীড়াবিশ্বে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও মেয়েদের আইপিএলের মেগা লড়াই রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটে চলা বিতর্কের আপডেট এবং নিপা সংক্রমণ রুখতে স্বাস্থ্য দফতরের ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর খবরেও বিশেষ নজর থাকবে। রাজ্যে জাঁকিয়ে শীত বজায় থাকলেও সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ইরানের গণবিক্ষোভ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যকর দাবিও আন্তর্জাতিক মহলে আজ চর্চার কেন্দ্রে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *