নন্দীগ্রামে শহিদ পরিবারের পাশে অভিষেক, সেবাশ্রয়ে মিলল চিকিৎসার আশ্বাস
January 16, 20268:36 am

নন্দীগ্রামের সেবাশ্রয় কর্মসূচিতে যোগ দিয়ে শহিদ পরিবারগুলোর অভাব-অভিযোগ শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন। এদিন প্রিয় নেতাকে কাছে পেয়ে নিজেদের সুবিধা-অসুবিধার কথা প্রাণ খুলে জানান পরিবারের সদস্যরা।
পরিবারগুলোর আর্থিক সাহায্যের পাশাপাশি যাবতীয় চিকিৎসার দায়ভার নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক। স্থানীয় বিজেপি বিধায়কের রাজনীতির বিরুদ্ধে তোপ দেগে শহিদ পরিবারের সদস্যরা দিদির পাশেই থাকার বার্তা দেন। নেতাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে এদিন উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সাধারণ মানুষ।