তদন্ত কি রাজনৈতিক হাতিয়ার? আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণে বিপাকে তৃণমূল!

তদন্ত কি রাজনৈতিক হাতিয়ার? আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণে বিপাকে তৃণমূল!

সম্প্রতি আইপ্যাক অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি সম্পন্ন হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযানকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং নির্বাচনী কাজে হস্তক্ষেপ হিসেবে দাবি করা হলেও শীর্ষ আদালত ভিন্ন প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়া এবং নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগের প্রেক্ষিতে বিচারপতিদের এই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, কোনো কেন্দ্রীয় সংস্থা যদি সৎ উদ্দেশ্যে গুরুতর অপরাধের তদন্ত করে, তবে কেবল ‘দলের কাজ’ বলে তাদের আটকানো যায় না। রাজনৈতিক দলের নির্বাচনী স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার কারোর নেই ঠিকই, তবে তদন্তের পথ রুদ্ধ করাও যুক্তিযুক্ত নয়। আদালতের এই কঠোর অবস্থানে এখন চাপে শাসক শিবির, যারা বারংবার কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তোপ দেগে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *