ধান সংগ্রহে রেকর্ড গড়ছে রাজ্য: আড়াই মাসেই লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক পূরণ

ধান সংগ্রহে রেকর্ড গড়ছে রাজ্য: আড়াই মাসেই লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক পূরণ

রাজ্য খাদ্য দফতরের অভিযানে চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে ব্যাপক গতি এসেছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় গত আড়াই মাসেই কৃষকদের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে। এবার মোট ৬৪ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

ইতিমধ্যেই ২৮ লক্ষের বেশি কৃষক নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে প্রায় ১৭ লক্ষ কৃষকের থেকে ধান কেনা সম্পন্ন। ক্রয়কেন্দ্র বৃদ্ধি ও দ্রুত পেমেন্ট ব্যবস্থার ফলে মধ্যস্বত্বভোগীদের দাপট কমেছে। সরাসরি সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পেরে উপকৃত হচ্ছেন রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *