ফরাক্কায় বিডিও অফিস রণক্ষেত্র! ভাঙচুর ও পুলিশি ধরপাকড়ে তীব্র উত্তেজনা

ফরাক্কায় বিডিও অফিস রণক্ষেত্র! ভাঙচুর ও পুলিশি ধরপাকড়ে তীব্র উত্তেজনা

ফরাক্কায় এসআইআর শুনানি চলাকালীন ধর্মীয় বৈষম্যের অভিযোগে তুলকালাম কাণ্ড বাধল। উত্তেজিত জনতা বিডিও অফিস চত্বরে ব্যাপক ভাঙচুর চালালে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে শুনানি বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন।

এই সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে বিডিও অফিসে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মহকুমা শাসকের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় পুনরায় শুনানি শুরু হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *