কাশ্মীর-জম্মু ‘বিচ্ছেদ’ চান সাজাদ লোন: উপত্যকায় কি ফের ভাঙনের অশনি সংকেত?
January 16, 20268:49 am
জম্মু ও কাশ্মীরকে পৃথক রাজ্যে বিভক্ত করার দাবি তুলে উপত্যকার রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন পিপলস কনফারেন্স প্রধান সাজাদ লোন। তাঁর অভিযোগ, কাশ্মীরের উন্নয়নে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে জম্মু এবং সেখানে কাশ্মীরের স্বার্থ ক্ষুণ্ন করা হচ্ছে। সম্প্রতি এক বিবৃতিতে লোন সাফ জানিয়েছেন, পারস্পরিক সম্মতিতে এই ‘ডিভোর্স’ বা বিচ্ছেদ হওয়া এখন সময়ের দাবি।
বিজেপি বিধায়কের পৃথক জম্মুর দাবির পর সাজাদ লোনের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ন্যাশনাল কনফারেন্স যখন এই বিভাজনকে ‘ধড় থেকে মাথা আলাদা করার’ সঙ্গে তুলনা করছে, তখন লোনের দাবি উন্নয়ন ও সম্মানের স্বার্থে কাশ্মীরকে একক সত্তা হিসেবে ঘোষণা করতে হবে। মূলধারার রাজনীতিতে এই বিভাজনপন্থী সুর উপত্যকায় নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।