ভাগীরথীর গ্রাসে বিঘার পর বিঘা জমি: পূর্বস্থলীতে নদী ভাঙনে দিশেহারা কৃষকরা
January 16, 20268:51 am

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের কিশোরগঞ্জে ভাগীরথী নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার হঠাৎ নদীগর্ভে তলিয়ে যায় শাকালুসহ বেশ কয়েক বিঘা ফসলি জমি। সর্বস্ব হারানোর ভয়ে আতঙ্কিত কৃষকরা তড়িঘড়ি অপরিপক্ব ফসল জমি থেকে তুলে নিচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, কিছুদিন আগে নদীর পাড় বাঁধানো হলেও নিম্নমানের কাজের কারণে তা স্থায়ী হয়নি। বর্তমানে নশরতপুর পঞ্চায়েত এলাকায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভিটেমাটি ও অবশিষ্ট ফসল রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দুর্গতরা।