বেলুচিস্তানে দুর্ধর্ষ হামলা: পাকিস্তানি বাহিনীকে হটিয়ে পুরো শহরের দখল নিল সশস্ত্র যোদ্ধারা!

বেলুচিস্তানে দুর্ধর্ষ হামলা: পাকিস্তানি বাহিনীকে হটিয়ে পুরো শহরের দখল নিল সশস্ত্র যোদ্ধারা!

বৃহস্পতিবার বিকেলে বেলুচিস্তানের খারান জেলায় এক নজিরবিহীন হামলা চালিয়েছে সশস্ত্র যোদ্ধারা। সুসংগঠিত দল নিয়ে শহরে প্রবেশ করে তারা স্থানীয় থানা, সরকারি ভবন ও একাধিক ব্যাংকে আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, যোদ্ধারা থানার রেকর্ড পুড়িয়ে দেয় এবং বন্দীদের মুক্ত করে দেয়। এই সময় পাকিস্তানি বাহিনীর সাথে তীব্র গুলি বিনিময়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও মেজরসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা গুরুত্বর আহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে পাঞ্জগুর ও খুজদারের পর খারানের এই ঘটনা পাকিস্তানি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দিনদুপুরে চালানো এই সুপরিকল্পিত অভিযানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। হামলা শেষে কোনো প্রতিরোধ ছাড়াই সশস্ত্র যোদ্ধারা এলাকা ত্যাগ করতে সক্ষম হয়। এই ধরনের অভিযানকে বালুচ গোষ্ঠীগুলো তাদের কৌশলের অংশ হিসেবে বর্ণনা করছে, যা মূলত ওই অঞ্চলে তাদের ক্রমবর্ধমান প্রভাব ও উপস্থিতিরই প্রমাণ দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *