ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কার! হোয়াইট হাউসে ইতিহাস গড়লেন ভেনেজুয়েলার নেত্রী
January 16, 20269:00 am

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নিজের পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে তিনি এই বিরল সম্মান হস্তান্তর করেন।
মার্কিন প্রেসিডেন্টের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত সকলের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ ট্রাম্প।