আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া দাওয়াই, চরম অস্বস্তিতে রাজ্য সরকার!

আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া দাওয়াই, চরম অস্বস্তিতে রাজ্য সরকার!

আইপ্যাক দপ্তর ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং নথি সরিয়ে নেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালত ইডি আধিকারিকদের বিরুদ্ধে করা পুলিশের এফআইআর-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। ৩রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করে সব পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।

এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক প্রধান ও কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপের পথ প্রশস্ত হওয়ায় বড় জয় দেখছেন বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। বিশেষজ্ঞদের মতে, পুলিশের এফআইআর স্থগিত হওয়ায় এই মামলায় রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন এখন প্রবল চাপের মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *