২৪ ঘণ্টায় ডিগবাজি! সালমান নন, শাহরুখকেই ‘আসল দেশদ্রোহী’ বলে তোপ দাগলেন বিজেপি মন্ত্রী

২৪ ঘণ্টায় ডিগবাজি! সলমন নন, শাহরুখকেই ‘আসল দেশদ্রোহী’ বলে তোপ দাগলেন বিজেপি মন্ত্রী

বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনায় বলিউড তারকাদের নীরবতা নিয়ে সরব হলেন উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং। মাত্র এক দিন আগেই সালমান খানকে ফাঁসিতে ঝোলানোর দাবি তুললেও, আচমকা অবস্থান বদলে শাহরুখ খানকে নিশানা করেছেন তিনি। মন্ত্রীর দাবি, মুখ ফসকে তিনি সালমানের নাম নিয়েছিলেন, আসলে তাঁর নিশানায় ছিলেন ‘বাদশাহ’।

রঘুরাজ সিংয়ের অভিযোগ, শাহরুখ খান পাকিস্তানের সংকটে অর্থ সাহায্য করলেও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনে চুপ থাকছেন। সালমানকে ‘ভালো অভিনেতা’ আখ্যা দিয়ে তিনি এখন শাহরুখকেই ‘দেশদ্রোহী’ বলে অভিহিত করেছেন। মন্ত্রীর এই আকস্মিক ভোলবদল এবং পরস্পরবিরোধী মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *