মোবাইলে সামান্য অশান্তি, বাজার যাওয়ার নাম করে শিশুকন্যাকে নিয়ে কোথায় উধাও বধূ?
January 16, 20269:07 am

মাল ব্লকের ওদলাবাড়ি শান্তি কলোনি এলাকায় মোবাইল ফোন নিয়ে স্বামী-স্ত্রীর সামান্য বিবাদের জেরে রহস্যজনক নিখোঁজকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত রবিবার সকালে ছোট মেয়েকে নিয়ে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রেখা সরকার নামের ওই বধূ। তিনদিন পেরিয়ে গেলেও ঘরে ফেরেননি তিনি, এমনকি তাঁর মোবাইল ফোনটিও বর্তমানে বন্ধ রয়েছে।
স্ত্রীর খোঁজে আত্মীয়স্বজনদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো হদিস পাননি স্বামী সদাই সরকার। তবে নিখোঁজ হওয়ার রাতে বধূর ফেসবুক অ্যাকাউন্ট অনলাইন থাকায় রহস্য দানা বাঁধছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো সম্পর্কে জড়িয়ে এই অন্তর্ধান কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে মা ও মেয়ের সন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।