নিজের নোবেল ট্রাম্পকে দিয়ে দিলেন মারিয়া, হোয়াইট হাউসে অনন্য নজির
January 16, 20269:10 am

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে প্রাপ্ত নিজের নোবেল শান্তি পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ব্যক্তিগতভাবে এই পদকটি মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন। ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ মাচাদো এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
ট্রাম্প এই উপহার গ্রহণ করে মারিয়ার ভূয়সী প্রশংসা করেছেন এবং পদকটি এখন থেকে হোয়াইট হাউসেই থাকবে বলে জানানো হয়েছে। তবে নোবেল কমিটি স্পষ্ট করেছে যে, নিয়ম অনুযায়ী এই পুরস্কার অন্য কারও নামে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর বা স্থানান্তর করা সম্ভব নয়। ফলে ট্রাম্প পদকটি নিজের কাছে রাখলেও দাপ্তরিকভাবে তিনি এই পুরস্কারের বিজয়ী হিসেবে গণ্য হবেন না।