মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা! জিনাতের সেই রোমাঞ্চকর শ্যুটিংয়ের নেপথ্য কাহিনী
January 16, 20269:17 am

নেপালের পশুপতিনাথ মন্দিরে অ-হিন্দুদের প্রবেশাধিকার না থাকলেও রাজা মহেন্দ্রর বিশেষ অনুমতিতে সেখানে শ্যুটিং করেছিলেন জিনাত আমান। ‘হরে রামা হরে কৃষ্ণ’ ছবির জন্য দেব আনন্দের অনুরোধেই মিলেছিল এই দুষ্প্রাপ্য সুযোগ। জাহিদা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় শেষ মুহূর্তে ভাগ্য খুলেছিল জিনাতের, যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।
ছবিটির সংগীত পরিচালনা নিয়েও ছিল টানটান নাটকীয়তা। এস ডি বর্মণের পরামর্শে আর ডি বর্মণের আধুনিক সুর কালজয়ী সব গানের জন্ম দেয়। দেব আনন্দের জেদ আর জিনাতের অভিনয়গুণে সিনেমাটি সত্তরের দশকের অন্যতম আইকনিক সৃষ্টি হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।